1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মার্কিন নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প, ভাঙলেন ১৩১ বছরের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৩৫৬ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক:- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে দিয়ে পরাজিত প্রেসিডেন্ট হওয়ার পর ফের নির্বাচিত হবার অনন্য রেকর্ড ভাঙলেন ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে তিনি দ্বিতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে হোয়াইট হাউস ছাড়ার চার বছর পর আবারও দারুণভাবে রাজনৈতিক প্রত্যাবর্তনের করলেন ট্রাম্প।
সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হবার ফলে তিনি গ্রোভার ক্লিভল্যান্ডের পর দ্বিতীয় প্রেসিডেন্ট হবার রেকর্ড গড়লেন। যিনি মেয়াদ শেষে নির্বাচনে হেরে গিয়ে চার বছর পর ফের জয়ী হন। ক্লিভল্যান্ড পরাজিত হওয়ার পর ফের নির্বাচিত হয়েছিলেন। পরপর নয় বরং দুটি ভিন্ন মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন তিনি। সাবেক ডেমোক্রেট প্রেসিডেন্ট ক্লিভল্যান্ড প্রথমবারের মতো এমন অনন্য সফলতা দেখিয়েছিলেন ১৮৯৩ সালের নির্বাচনে জয়লাভ করে। ১৩১ বছরের আগেকার সেই অনবদ্য রেকর্ড ভাঙার সুযোগ হাতছানি দিচ্ছে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে।
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভিজাত পরিবারের সন্তান। তার বাবা যুক্তরাষ্ট্রের অন্যতম ধনী ব্যক্তি। নিউইয়র্কের রিয়েল এস্টেট টাইকুন ট্রাম্পের বর্ণাঢ্য জীবন কয়েক দশক ধরেই বিভিন্ন ট্যাবলয়েডের পাতায় এবং টেলিভিশনের পর্দায় ঘোরাফেরা করেছে।
ডোনাল্ড ট্রাম্পের জন্ম ১৯৪৬ সালের ১৪ জুন। স্কুলে দুষ্টমি ও উচ্ছৃঙ্খল আচরণের জন্য ১৩ বছর বয়সে তাকে সামরিক একাডেমিতে পাঠিয়ে দেয়া হয়। তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। বিয়ে করেছেন তিনবার। সবশেষ ২০০৫ সালে বর্তমান স্ত্রী মেলানিয়াকে বিয়ে করেন তিনি। ব্যারন উইলিয়াম ট্রাম্প নামে তাদের একটি ছেলে রয়েছে।
ট্রাম্প প্রেসিডেন্ট পদে লড়ার প্রথম আগ্রহ প্রকাশ করেন ১৯৮৭ সালে। এমনকি রিফর্ম পার্টির প্রার্থী হিসেবে তিনি ২০০০ সালে প্রতিদ্বন্দ্বিতাও করেন। তবে ২০১৬ সালে হিলারি ক্লিনটনকে হারিয়ে তিনি প্রথমবার মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরে ২০২০ সালে জো বাইডেনের কাছে হেরে হোয়াইট হাউস থেকে বিদায় নেন। তবে এবার ২০২৪ সালে কমলাকে হারিয়ে আবারও চার বছরের জন্য মার্কিন মুলুকের সিংহাসনে বসলেন ট্রাম্প।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর