1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

কমলো স্বর্ণের দাম, শুক্রবার থেকে কার্যকর

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিপ্রতি স্বর্ণের দাম সর্বোচ্চ ৩ হাজার ৪৫৩ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা। একই মানের স্বর্ণ কিনতে আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) পর্যন্ত খরচ করতে হয়েছে ১ লাখ ৪২ হাজার ১৬১ টাকা।

নতুন এই দর আগামীকাল শুক্রবার (৮ নভেম্বর) থেকে কার্যকর হবে। আজ বৃহস্পতিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন মূল্য নির্ধারণের তথ্য জানানো হয়।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ ৯৩ হাজার ১৬০ টাকায় বিক্রি করা হবে।

এদিকে স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটে প্রতি ভরি রুপা দুই হাজার ৭৪১ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৬২৪ টাকা, ১৮ ক্যারেটের দুই হাজার ২৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ১ হাজার ৬৮০ টাকায় বিক্রি হচ্ছে।

সবশেষ গত ৪ নভেম্বর স্বর্ণের দাম সর্বোচ্চ ১৩৬৫ কমিয়েছিল বাজুস। যা পরদিন ৫ নভেম্বর কার্যকর হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর