1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জামিন পেলেন সাবেক এমপি মুহিবুর রহমান মানিক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্র আদালতে সাবেক এই সাংসদের জামিন আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

তার জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী আব্দুল হামিদ।

তিনি জানান, সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের বয়স ও অসুস্থতা বিবেচনায় আজকে আদালত এই সাবেক এমপির জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাস-স্টেশন এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইলে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং পুলিশ তাদের ওপর হামলা চালায়। এতে অধিকাংশ শিক্ষার্থী আহত হন।

এই ঘটনায় আহত এক শিক্ষার্থীর ভাই গত (২ সেপ্টেম্বর) আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় গত ৮ অক্টোবর রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর