
সিলেটের জৈন্তাপুরে গলায় ফাঁস লাগানো অবস্থা কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলার আসামপাড়া গ্রামের ইতালি প্রবাসী মোঃ আলিম উদ্দিনের মেয়ে আঞ্জুমান আক্তার সাথী (১৩)।নিহত সাথী রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্রী।
আঞ্জুমানের পারিবার জানায়, বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে সাথীর মা ফিরোজা বেগম সাথীকে স্কুলে না যাওয়ার কারণে শাসনমুলক কিছু কথা বলে এক আত্মীয়ের বাসায় তিনি চলে যান।
সকাল ১১টায় ফিরোজা বেগম মেহমান বাড়ী থেকে ঘরে ফিরে সাথীর রুমের দরজা ভিতর থেকে বন্ধ পান,কোন সাড়া শব্দ না থাকায় সজুরে সাথীর দরজায় নক দেন।টিক তখনই সাথীর মাদ্রাসা পড়ুয়া ভাই আরিফুল ইসলামকে নিয়ে দরজা ভেঙে রুমের ভিতর সাথীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে মেয়েকে নিচে নামান ফিরোজা বেগম। সাথীকে দ্রুত সময়ে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার খবর পেয়ে দুপুর ১২টায় জৈন্তাপুর মডেল থানার পুলিশের টিম হাসপাতালে উপস্থিত হয়।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না বলেন,নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে,আত্মহত্যা করতে পারে তবে প্রকৃত ঘটনা অন্য কিছু হলে,তা অধিকতর তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা হবে। এ বিষয়ে কাজ করছে পুলিশ।