1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

তাহিরপুর সীমান্ত ইয়াবাসহ বিজিবির হাতে যুবক আটক

তাহিরপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় ইয়াব ট্যাবলেটসহ মো: ফজলু শাহ (৩৪) নামের এক যুবককে আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা। তিনি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের মোঃ সাজিনুর মিয়ার ছেলে।

বৃহস্পতিবার(৭ নভেম্বর) সকালে উপজেলার বালিয়াঘাটা সীমান্ত এলাকা থেকে আটক করা হয়।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির (পিএসসি)এর সত্যতা নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানাগেছে, উপজেলার বালিয়াঘাটা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ ফরহাদ মিয়ার নেতৃত্বে একটি টহল দল সকাল ৬ টায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১১৯৮/এমপি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব লাকমা নামক স্থানে মো: ফজলু শাহ এর গতিবিধি সন্দেহ জনক হওয়ায় তাকে আটক করে বিজিবি সদস্যরা। পরে তার দেহ তল্লাশি করে ভারতীয় ২ পিস ইয়াবা,১টি মোবাইল ফোন, ১টি গ্রামীন সীম কার্ড, ১টি রবি সীম কার্ড ও ১ টি মেমোরী কার্ড জব্দ করে।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির (পিএসসি জানান,, আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও সীমান্তে টহল তৎপরতা জোরদারসহ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর