প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৭:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৪, ১১:১৪ অপরাহ্ণ
২০ বছর পূর্তিতে সাহেবের বাজার দাখিল মাদ্রাসা হিফজ বিভাগের পূনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:- সিলেট সদর উপজেলার সাহেবের বাজার সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার 'হিফজ বিভাগের' প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে হিফজ বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে পূনর্মিলর্নী ও হেরার আলো স্মারকের প্রকাশনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে মাদ্রাসা মাঠে সাহেবের বাজার সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা হিফজ বিভাগের সভাপতি মো. নজরুল ইসলাম দুলালের সভাপতিত্বে, হিফজ বিভাগের প্রাক্তন শিক্ষার্থী হাফিজ আব্দুস সালাম ও হাফিজ মিজানুর রহমানের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের জেনারেল সেক্রেটারি হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সোনাতলা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইব্রাহিম আলী, চীফ মেট্রোপলিটন আদালত সিলেটের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. খোরশেদ আলম। সাহেবের বাজার সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা শামছুর রহমান, মাদ্রাসার সুপারেন্টেন মাওলানা আব্দুর রউফ, হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আব্দুর রব, তাহফিযুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাওলানা আব্দুল লতিফ, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থা'র সভাপতি মো. মতিউর রহমান, লেসন প্লানের ডিরেক্টর মাওলানা হাফিজ মঈন উদ্দিন।
আল মদিনা নূর সিতারা কোরআনী ইন্সটিটিউটের পরিচালক মাওলানা হাফিজ সাদ উদ্দিন, লতিফিয়া ছাহেব বাড়ি ফুলতলী মাদ্রাসার সাবেক প্রধান শিক্ষক মাওলানা হাফিজ জাহাঙ্গীর আলম, হাজী আব্দুস সামাদ মেমোরিয়্যাল একাডেমির সহকারী শিক্ষক মো. আব্দুস সালাম, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়ার সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, সদস্য হাবিবুর রহমান, সাহেবের বাজার মাদ্রাসা হিফজ বিভাগের সাবেক সহকারী শিক্ষক হাফিজ আলিম উদ্দিন, হাফিজ সাইফুল ইসলাম সাদি, ইংল্যান্ড প্রবাসী মো. ইব্রাহিম আলী, মুরব্বী লিয়াকত আলী, মাওলানা আব্দুল হান্নান, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থা'র সহ-সভাপতি সাহেদ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত প্রমুখ।
অনুষ্ঠানে হেরার আলো স্মারকের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা। এ সময় শিক্ষক, প্রাক্তন ও বর্তমান হাফিজগন, মাদ্রাসা শাখার শত শত শিক্ষার্থীরা পূনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন। পাশাপাশি এলাকার সর্বস্তরের জনসাধারণ পূনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.