1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ খুন

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৫২ বার পঠিত

সিলেটের কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে জোবায়ের হোসেন নামে একজন বৃদ্ধ খুন হয়েছে।

শুক্রবার (৮নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নয়াগাঁও গ্রামের বাসিন্দা জোবায়ের হোসেন ও সুলতান আহমদের মধ্যে দীর্ঘদিনের জমিসংক্রান্ত পারিবারিক বিরোধ চলছে। ফজরের নামাজের পর কথা কাটাকাটির জেরে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে সুলতান গরু জবাই করার জন্য ব্যবহৃত দা দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন জোবায়ের হোসেনকে। দায়ের কোপে ঘটনাস্থলেই মারা যান জোবায়ের হোসেন।

এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত সুলতানকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় সকাল দশটা পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর