1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

কোম্পানীগঞ্জের শাহীন হত্যা মামলার আসামী ঢাকা থেকে গ্রেফতার

প্রথম সিলেট প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত
সিলেটের কোম্পানীগঞ্জ থানার আলোচিত শাহীন আহমদ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শাহেদ আহমদকে (২৫) ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ( ৮ নভেম্বর) ভোর ৪টায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে যাত্রাবাড়ী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। শাহেদ কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের নিজগাঁও রাইজুরী টিলার রজব আলীর ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান। তিনি জানান, যাত্রাবাড়ী থানা থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
গ্রেফতারের পর আসামিকে সিলেটে নিয়ে আসা হচ্ছে। গত ঈদুল ফিতরের দিবাগত রাত পৌনে ৮টায় কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস নিজগাঁও গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত হন ইলেকট্রিক্যাল ব্যবসায়ী শাহিন আহমদ। তিনি ওই গ্রামের আলমাছ আলীর ছেলে।
এ ঘটনায় ১৫ এপ্রিল নিহতের ভাই শামীম আহমদ বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় ইছাকলস নিজগাঁওয়ের মরম আলী, আনোয়ার হোসেন, শাহেদ আহমদ, জামাল মিয়া, বোরহান উদ্দিন, কদ্দুছ মিয়া্, আশক আলী, মছকন্দর আলী, দেলোায়ার হোসেন দিলু, হিরন মিয়াসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর