
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের চোরাচালান বিরোধী অভিযানে এমটি-১৫ সিরিজের ভারতীয় ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)র নির্দেশে সিলেট-তামাবিল মহাসড়কের থানার সম্মুখে চেক পোস্ট বসায় পুলিশ।
এসময় দ্রুত গতিতে সীমান্ত অতিক্রম করে নিয়ে আসা মোটর সাইকেলটি পুলিশের চেক পোস্ট দেখে চেরাকারবারী দলের সদস্যরা সাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়। তাৎক্ষনিক ভাবে পুলিশ সাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেক পোস্ট বসিয়ে ভারতীয় এমটি-১৫ সিরিজের ১টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। চোরাকারবারিরা চেক পোস্ট দেখে সাইকেল ফেলে পালিয়ে যায়। বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। পুলিশের অভিযান চলমান রয়েছে।