1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে আন্দোলনরত চা-শ্রমিকদের পরিবারে খাদ্যসহায়তা পৌঁছে দিল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত
বকেয়া মজুরি পরিশোধের দাবিতে টানা ১৭ দিন ধরে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন সিলেটের রাষ্ট্রীয় মালিকানাধীন চা-বাগানের শ্রমিকেরা। বিকল্প কর্মসংস্থানের সঙ্গে সম্পৃক্ত না-থাকায় এতে তাঁরা খাদ্যসংকটে পড়েছেন। এ অবস্থায় চা-শ্রমিকদের সহযোগিতায় এগিয়ে এসেছে স্থানীয় প্রশাসন।
 বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে সিলেট শহরতলীর লাক্কাতুরা চা-বাগানে আন্দোলনরত শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে সিলেট জেলা প্রশাসন। লাক্কাতুরা, দলদলি ও কেওয়াছড়া চা-বাগানের মোট ১ হাজার ২০০ শ্রমিককে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ ত্রাণ সহায়তা দেওয়া হয়।
ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ।
এ সময় সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবদুল কুদ্দুস, সিলেট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহম্মদ হিরণ মাহমুদ, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুর রহমান, লাক্কাতুরা চা-বাগানের ব্যবস্থাপক আক্তার সহিদ, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালি কার্যকরী পরিষদের সভাপতি রাজু গোয়ালা উপস্থিত ছিলেন।
স্থানীয় প্রশাসন জানায়, প্রত্যেক চা-শ্রমিক পরিবারে আজ ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ ও আধা লিটার সয়াবিন তেল দেওয়া হয়েছে। প্রায় ১১ লাখ টাকার ত্রাণসামগ্রী চা-শ্রমিক পরিবারের সদস্যদের মধ্যে দেওয়া হয়েছে। এর আগে গত ২৪ অক্টোবর ১ হাজার ২০০ শত চা শ্রমিক পরিবারের মধ্যে প্রতিটি পরিবারকে ২০ কেজি করে সর্বমোট ২৪ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।
এ বিষয়ে সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ জানান, চা-শ্রমিকদের খাদ্যসংকট নিরসনে সিলেটের জেলা প্রশাসক মানবিক উদ্যোগ থেকেই এমন কর্মসূচি নিয়েছেন। এরই অংশ হিসেবে প্রতিটি চা-শ্রমিক পরিবারে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। গতমাসের ২৪ অক্টোবর  ২৪ মেট্রিক টন চাল চা শ্রমিক পরিবারের মধ্যে বিতরণ করেছি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর