1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সিলেটে কারাগার থেকে মুক্ত আওয়ামী লীগের যেসব নেতা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২১৮ বার পঠিত

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর সিলেটে গ্রেফতার হওয়া বেশ কয়েকজন নেতা জামিনে কারামুক্ত হয়েছেন। মুক্ত হওয়া নেতাদরে মধ্যে সাবেক মন্ত্রী, এমপি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছেন।

সর্বশেষ আজ বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জ কারাগার থেকে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক এমপি মুহিবুর রহমান মানিক কারামুক্ত হন। অসুস্থ ও বয়স্ক বিবেচনায় আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন আইনজীবীরা। গেল ৭ অক্টোবর রাজধানী থেকে র‌্যাব মানিককে গ্রেফতার করে।

সরকার পতনের পর থেকেই সিলেটে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছেন। দেশ ছেড়ে পালান সিলেটের শীর্ষ নেতৃবৃন্দ। কেউ আশ্রয় নেন ভারতে। কেউ কেউ ভারত হয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি জমান।

ইতোমধ্যেই দেশে-বিদেশে অবস্থানরত এসব নেতাকে আসামি করে কয়েকশ মামলা করা হয়েছে। থানা ও আদালতে করা হচ্ছে একের পর এক মামলা। আসামি হচ্ছেন সাবেক মন্ত্রী-এমপি-চেয়ারম্যান থেকে নিয়ে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আর এসব মামলায় সিলেট বিভাগে গ্রেফতার হয়েছেন অন্তত অর্ধশত আওয়ামী লীগের বিভিন্ন সারির নেতা। তাদের মধ্যে আওয়ামী লীগ ও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাবেক মন্ত্রী, এমপি, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছেন।

গ্রেফতার হওয়া এসব নেতাদের মধ্যে জামিনে জেল থেকে মুক্তি পেয়েছেন বেশ কয়েকজন। এরমধ্যে রয়েছেন সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নান, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ও হবিগঞ্জর সাবেক এমপি মো. মাহবুব আলী, সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামীম আহমদ, গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, জগন্নাথপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর