1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জগন্নাথপুরে সোহান হত্যার ৩ আসামি গ্রেফতার

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুরে সৌদি প্রবাসী সোহান হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সদস্যরা।শনিবার (৯ নভেম্বর) সোয়া ১টায় ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন মুন্সিরহার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৯ এর সহকারি পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

গ্রেফতারকৃতরা হলেন-হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মৃত ইমান উদ্দিনের ছেলে দিদার আলী (২৭), একই এলাকার মফিজ উদ্দিনের ছেলে জাহিদ (২১) ও সাহাব উদ্দিনের ছেলে বাবলু মিয়া (২৪)।

র‌্যাব সূত্র জানায়, গত ২৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় জগন্নাথপুর থানাধীন ইনাতগঞ্জ পূর্ব বাজারে কতিপয় মাদকসেবীরা সৌদি প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যার পর পালিয়ে যায়। আহত সোহানকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথিমধ্যে মারা যান। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে ময়মনসিংহ জেলার ধোবাউড়া মুন্সিরহার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর