প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৬:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৪, ১০:৪৫ অপরাহ্ণ
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ইসলামপুর ইউনিয়ন শাখা’র কাউন্সিল সম্পন্ন

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ছাতক উত্তর উপজেলা শাখার আওতাধীন ইসলামপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) বিকাল আড়াইটার দিকে স্থানীয় ইসলাম বাজার দাখিল মাদ্রাসার কনফারেন্স হলে ইসলামপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সেলিম আহমদের সভাপতিত্বে ও মাওলানা সেলিম আহমদ সেলিমের পরিচালনায় কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল অনুষ্ঠানে মাওলানা সেলিম আহমদ বিগত কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন।
কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা মুফতি আব্দুস ছালাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহ-সভাপতি কাজী মাওলানা আব্দুস ছামাদ, সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ লতিফি, সহ-সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম জালালী, সাংগঠনিক সম্পাদক হাফিজ ক্বারী আব্দুল হান্নান, সদস্য মো. গিয়াস উদ্দিন মেম্বার, ইসলাম বাজার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা কবি জহীর মুহাম্মদ প্রমুখ।
ছাতক উত্তর উপজেলা শাখার দায়িত্ব শীল নির্বাচন কমিশনার বৃন্দের প্রস্তাবনায় নতুন কমিটিতে সকলের সর্ব সম্মতিক্রমে মাওলানা কবি জহীর মুহাম্মদকে সভাপতি ও মাওলানা জায়েদ আহমদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয় ।
কাউন্সিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি আব্দুস ছালাম।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.