1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মাধবপুরে সীমান্তে নগদ টাকাসহ ব্যবসায়ী গ্রেফতার

মাধবপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুরে সিমান্ত থেকে নগদ টাকাসহ এক হুন্ডি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর সিমান্ত দিয়ে হুন্ডির টাকা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১৪ লাখ ৬০ হাজার টাকাসহ মোখলেস মিয়া (৪০) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেন।

সে উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত সাদু মিয়ার পুত্র।

বিজিবি সরাইল (২৫) ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তার বড়ভাই হুন্ডি ব্যবসায়ী মোঃ আবু বক্কর (৪২) এর নির্দেশনা অনুযায়ী অজ্ঞাত নামা জনৈক ভারতীয় ব্যক্তির নিকট থেকে উক্ত টাকা নিয়ে বাংলাদেশে ফেরত আসছিলেন। আসামীদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা রুজু প্রকৃয়াধীন আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর