1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সাড়ে ১৪ লাখ টাকা নিয়ে ভারত থেকে প্রবেশের সময় আটক ১

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১১৮ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশ অনুপ্রবেশের সময় ১৪ লাখ ৬০ হাজার টাকাসহ একজন হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

শনিবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক করা ব্যক্তির নাম মোখলেছ মিয়া (৪০)। তিনি উপজেলার আলীনগর গ্রামের সাদু মিয়ার ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের দেবনগর এলাকায় অবস্থান নেন বিজিবি সদস্যরা। ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশ করার সময় মোখলেছ মিয়াকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে নগদ ১৪ লাখ ৬০ হাজার টাকা এবং একটি বাটন মোবাইল ফোন পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোখলেছ মিয়া জানান, তার ভাই আবু বক্কর (৪২) হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত। তার নির্দেশে এই অর্থ সংগ্রহ করে ভারত থেকে দেশে ফিরছিলেন।

এই ঘটনায় আটক মোখলেছ মিয়া এবং তার ভাই আবু বক্করের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর