1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সিম কোম্পানিগুলোর ভয়ানক প্রতারণার থেকে মুক্তি পেতে অবস্থান কর্মসূচী মঙ্গলবার

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে ২৭তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিম কোম্পানিগুলোর ভয়াবহ প্রতারণার বিষয়ে ব্যাপক আলোচনা করা হয় এবং উপস্থিত সদস্যদের মতামতে আগামী ১২ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ৩০ মিনিট অবস্থান কর্মসূচী ও প্রধান উপদেষ্টা সহ ৩ উপদেষ্টা বরাবরে (মাধ্যমঃ জেলা প্রশাসক, সিলেট) স্মারকলিপি প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়।

সভা থেকে বিদ্যুৎ-এর প্রিপেইড মিটারের পরিবর্তে ডিজিটাল মিটার পূণরায় চালু ও গ্যাসের প্রিপেইড মিটারের পরিবর্তে পূর্বের ন্যায় বিল পরিশোধের জন্য দাবী জানানো হয়।

জাতীয় যুব দিবস-২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমানের পরিচালনায় সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন বিশিষ্ট্য সমাজকর্মী ও বাংলাদেশী প্রবাসী নেতা মোঃ আমিনুল ইসলাম ডিনেস, সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মকবুল চৌধুরী, সহ-প্রচার সম্পাদক শাহীন আহমদ, সিলেট জেলা কমিটির সহ-সভাপতি তোফায়েল আহমদ, সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সহ-সাধারণ সম্পাদক মখছুছুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সুহেল মিয়া, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক গনেন্দ্র চন্দ্র দাস দেশমুখ, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিবুর রহমান মুহিব, প্রচার সম্পাদক মোঃ রুবেল মিয়া, সহ-প্রচার সম্পাদক মোঃ ইয়াকুব, সচেতন যুবসমাজের পক্ষ থেকে হাবিবুর রহমান, মাইনুল ইসলাম রায়হান ও রাজন আহমদ।

সভা থেকে আগামী ১২ নভেম্বর মঙ্গলবার বেলা ১১.০০ ঘটিকায় জেলা প্রশাসক প্রাঙ্গণে সিম কোম্পানিগুলোর ভয়ানক প্রতারণার থেকে মুক্তি পেতে ৩০ মিনিট অবস্থান কর্মসূচী ও মাননীয় প্রধান উপদেষ্টা সহ ৩ উপদেষ্টা বরাবরে (মাধ্যমঃ জেলা প্রশাসক, সিলেট) স্মারকলিপি প্রদান কর্মসূচীতে সমাজ সচেতন সর্বস্তরের নাগরিকবৃন্দদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর