1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হাসনাত আব্দুল্লাহ’র নতুন স্লোগান ভাইরাল

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

নতুন একটি স্লোগান নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। নতুন স্লোগানে বলা হয়েছে, ‘সাঈদ-নুর-আসাদ ভাই; ফ্যাসিবাদের জায়গা নাই। শহীদ সাঈদ নূর আসাদ; নিপাত যাবেই মুজিববাদ।’

হাসনাত আব্দুল্লাহ এ স্লোগান পোস্ট করার পর একই পোস্ট করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক উমামা ফাতেমা। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় স্লোগানটি।

এদিকে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ এবার ‌‘বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে’ সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়েছে। রোববার (১০ নভেম্বর) গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হতে বলেছে দলটি। শনিবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ ডাক দেয়া হয়েছে।

বিপরীতে আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর গুলিস্তান জিরোপয়েন্টে এ গণজমায়েত অনুষ্ঠিত হবে। শনিবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ তথ্য জানান সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

অপর একটি পোস্টে তিনি লিখেন, ‘ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের ছোটভাইদের আগামীকাল গুলিস্তান জিরো পয়েন্টে দাওয়াত। আপা দমনের উপলক্ষ তোদের ছাড়া জমবে না।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর