1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

কানাইঘাটে মুনতাহাকে হত্যার ঘটনায় আরও তিনজন আটক

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

সিলেটের কানাইঘাটে শিশু মুনতাহা হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নারীসহ আরও তিনজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে এখন পর্যন্ত এই ঘটনায় ৬ জনকে আটক করা হলো।

আটককৃতরা হলেন, ইসলাম উদ্দিন, নিজাম উদ্দিন ও নাজমা বেগম। এক আত্মীয়ের বাসা থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১০ নভেম্বর) দুপুরে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আওয়াল।

প্রসঙ্গত, মুনতাহা কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে। গত ৩ নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরে শিশু মুনতাহা। দুপুরের দিকে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। কিন্তু বিকেলে বাড়ি না ফিরলে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে কোথাও তাকে পায়নি। পরে রোববার ভোররাতে মুনতাহার বাড়ির পাশের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর সকালে তিন নারীকে আটক করে পুলিশ।

এদিকে, এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধা আলিজানের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্দ জনতা। এর আগে, এ ঘটনায় বৃদ্ধা আলিজানসহ তিন নারীকে আটক করে পুলিশ।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু মুনতাহা। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি পরিবার। পরে এ ঘটনায় শিশুটির বাবা থানায় সাধারণ ডায়েরি করেন। এ ঘটনা জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও শিশুটির সন্ধানে চেয়ে পোস্ট দেন অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর