গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জামায়াত নেতা সেলিম উদ্দিনের মতবিনিময়
স্টাফ রিপোর্টার:
প্রকাশের সময় :
রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
১০১
বার পঠিত
গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জামায়াত নেতা সেলিম উদ্দিনের মতবিনিময়
সিলেটের গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামির ঢাকা মহানগর উত্তরের নায়বে আমীর ও গোলাপগঞ্জ- বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ নভেম্বর) বেলা ১ টার সময় গোলাপগঞ্জ সানরাইজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে গোলাপগঞ্জ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে, গোলাপগঞ্জ ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি রেহান উদ্দিন রায়হানের সভাপতিত্বে ও সাংবাদিক ডি এইচ মান্নানের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামির ঢাকা মহানগর উত্তরের নায়বে আমীর ও গোলাপগঞ্জ- বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সিলেট ব্যুরো প্রধান আব্দুল কাদের তাপাদার, বিয়ানীবাজার...
সিলেটের গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামির ঢাকা মহানগর উত্তরের নায়বে আমীর ও গোলাপগঞ্জ- বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ নভেম্বর) বেলা ১ টার সময় গোলাপগঞ্জ সানরাইজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে গোলাপগঞ্জ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে, গোলাপগঞ্জ ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি রেহান উদ্দিন রায়হানের সভাপতিত্বে ও সাংবাদিক ডি এইচ মান্নানের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামির ঢাকা মহানগর উত্তরের নায়বে আমীর ও গোলাপগঞ্জ- বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সিলেট ব্যুরো প্রধান আব্দুল কাদের তাপাদার, বিয়ানীবাজার উপজেলা জামায়াত ইসলামির আমীর মাওলানা ফয়জুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, আল আমিন, মাহফুজ, আলম, শায়েক চৌধুরী, শেখ উসমান ফারুক, শাহানুর আহমদ, আরিফ আহমেদ চৌধুরী, তাওসীফ চৌধুরী, মাসুদ আহমেদ প্রমুখ।