1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শপথ নিলেন নতুন তিন উপদেষ্টা

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন আরো তিন উপদেষ্টা। তারা হলেন- তাঁরা হলেন, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

রবিবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন। এনিয়ে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে শপথ নেওয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সংখ্যা দাঁড়াল ২৪ জনে।

শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সহ অন্য উপদেষ্টাগণ ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

আজ দুপুর থেকেই জল্পনা ছিল পাঁচজন নতুন উপদেষ্টা হতে পারেন। একই সাথে তাদের জন্য গাড়িও প্রস্তুত রাখার খবর জানা যায়। কিন্তু সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তিনজন উপদেষ্টার শপথ নেওয়ার কথা জানান।

জানা যায়, উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া সেখ বশির উদ্দিন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ–বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সেখ আকিজ উদ্দিনের সন্তান।

মোস্তফা সরয়ার ফারুকী খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা। দুই দশকের বেশি সময় ধরে তিনি চলচ্চিত্র, নাটক নির্মাণ করে পরিচিত মুখ হয়ে উঠেছেন।আর মাহফুজ আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্যসংখ্যা ছিল ২১। তবে সরকারের কার্যক্রমে গতিশীলতা আনতে উপদেষ্টা পরিষদে আরো সদস্য নিয়োগের পরামর্শ আসছিল বিভিন্ন মহল থেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর