সিলেটের জৈন্তাপুর মডেল থানা পু্লিশ চোরাচালান বিরুদী অভিযান পরিচালনা করে ২৫ বস্তা ভারতীয় চিনি সহ একটি ডিআই পিকআপ জব্দ করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানায়, ৯ নভেম্বর শনিবার রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার(ওসি) নির্দেশে উপ-পুলিশ পরিদর্শক(এসআই) বিদ্যুৎ পুরকায়স্থ নেতৃত্বে উপজেলার হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২৫ বস্তা ভারতীয় চিনি সহ একটি ডিআই পিকআপ জব্দ করেছে পুলিশ। পুলিশের উপস্থিতিটের পেয়ে চিনিসহ ডিআই পিকআপ ফেলে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে পুলিশ ডিআই পিকআপ সহ চিনি থানায় নিয়ে আসে।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ভারতীয় ২৫ বস্তা চিনি সহ ডিআই পিকআপ জব্দ করা হয়েছে। অনুসন্ধান পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.