1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

জৈন্তাপুর নদীর পাড় থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১১২ বার পঠিত
জৈন্তাপুর থানা

সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের সরুখেল গ্রামে নদীর পাড় হতে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, সোমবার (১১ নভেম্বর) সকাল ইছাবা নদীর ধারে ঘাস কাটতে যায় কতিপয় যুবকরা। তারা গাছে সাথে বাঁধা বৃদ্ধের লাশ দেখে চিৎকার শুরু করলে আশপাশের জনতা এগিয়ে এসে পুলিশ কে খবর দেয়।

লাশটি উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল গ্রামের সাজিদ মিয়া (৭০) বলে চিহ্নিত করেন স্থানীয় জনতা।

ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম উপস্থিত হয়ে লাশের সুরতহাল তৈরি করেন।

এলাকাবাসী জানান, সজিদ মিয়া ৫ সন্তানের জনক। তিনি পেশায় একজন চানাচুর বিক্রেতা। তিনি চতুল বাজারে সিএনজি স্টেশনে চানাচুর বিক্রি করে সংসার চালাতেন। গতকাল সন্ধ্যায় হরাতৈল জলছার বাজারে যান। আজ তার লাশ গাছের সাথে গলায় গামছা প্যাচানো অবস্থায় পাওয়া যায়। এলাকাবাসী দাবী করেন সজিদ মিয়াকে পরিকল্পিত ভাবে হত্যা করে নদীর ধারে ফেলে যায়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, লাশের সুরতহাত তৈরি করা হচ্ছে এবং অধিকতর তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর