দোয়ারাবাজারে অজু করতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
প্রথম সিলেট প্রতিবেদক
প্রকাশের সময় :
সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
৯১
বার পঠিত
দোয়ারাবাজারে অজু করতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
সুনামগঞ্জের দোয়ারাবাজারে অজু করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আব্দুল মালেক (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বিকালে চারটার দিকে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার সুরমা ইউনিয়নের মিরপুর গ্রামের বাসিন্দা। এলাকাবাসী সূত্রে বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আছরের নামাজের অজু করতে বাড়ির পুকুরঘাটে পা ফসকে পানিতে পড়ে তলিয়ে যান আব্দুল মালেক। ঘন্টাখানেক সময় পরে বাড়ির মানুষের নজরে আসে বিষয়টি। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে অজু করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আব্দুল মালেক (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) বিকালে চারটার দিকে এ ঘটনা ঘটে।
তিনি উপজেলার সুরমা ইউনিয়নের মিরপুর গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আছরের নামাজের অজু করতে বাড়ির পুকুরঘাটে পা ফসকে পানিতে পড়ে তলিয়ে যান আব্দুল মালেক। ঘন্টাখানেক সময় পরে বাড়ির মানুষের নজরে আসে বিষয়টি। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।