1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শিশু মুনতাহা হত্যা মামলায় ৪ আসামি ৫ দিনের রিমান্ডে

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

সিলেটের কানাইঘাটে শিশু মুনতাহা আক্তার জেরিন (৫) হত্যা মামলায় সাবেক গৃহ শিক্ষিকাসহ চার জনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। রহস্য উদঘাটনের পাশাপাশি এ হত্যার সঙ্গে আরও কারও সংশ্লিষ্টতা আছে কি না সেটি খতিয়ে দেখতে আদালতে আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

সোমবার (১১ নভেম্বর) বেলা ২টার দিকে তাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে ৭ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মুনতাহার বাবা শামীম আহমদ শনিবার (৯ নভেম্বর) কানাইঘাট থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা করেন। এরপর থেকেই পুলিশ সন্দেহভাজনদের ওপর নজরদারি বাড়ায়।

আটক ব্যক্তিদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। নিহত মুনতাহা কানাইঘাট সদরের বীরদল ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।

গ্রেপ্তার হওয়ারা হলেন কানাইঘাট থানার বীরদল ভাড়ারীফৌদ গ্রামের মৃত ময়না মিয়া আলিফজান (৫৫) ও তার মেয়ে শামীমা বেগম মার্জিয়া (২৫), একই এলাকায় ইসলাম উদ্দিন (৪০) ও নাজমা বেগম (৩৫)।

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল জানান, মামলার তদন্তের স্বার্থেআসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের পেছনে আরও গুরুত্বপূর্ণতথ্য বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর