1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জ সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

তাহিরপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৮১ বার পঠিত

সুনামগঞ্জের দুটি উপজেলা সীমান্ত এলাকা থেকে ভারতীয় বালু, মাহিন্দ্র ট্রাক্টর, পিকআপ এবং বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। এর আনুমানিক মূল্য অর্ধকোটি টাকার বেশি।

বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার চারটি বিজিবি ক্যাম্প এলাকা থেকে মালিকবিহীন মালামালগুলো জব্দ করা হয়।

বিজিবি জানায়, উপজেলার লাউরগড় বিওপির সুবেদার মো. মোস্তফা কামালের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গত রবিবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক সীমানা পিলার ২২০৭/এমপি এলাকার বাংলাদেশের অভ্যন্তরের মোনাইপাড়া এলাকা থেকে মালিকবিহীন ভারতীয় বালু ৭ শত ঘনফুট, বাংলাদেশী মাহিন্দ্র ট্রাক্টর-৩টি এবং পিকআপ ১টি আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৪৩ লাখ ১৪ হাজার টাকা, এছাড়াও একই দিনে উপজেলার চানঁপুর, চিনাকান্দি ও চারাগাঁও বিজিবি সদস্যরা আপেল ২০০ কেজি, ভারতীয় মদ ৩৪ বোতল, চিনি-৩২৯০ কেজি, কয়লা ৩৪৫৫ কেজি এবং ১টি মোটর সাইকেল আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৭ লাখ ৪০ হাজার ৯০০শত টাকা।

সীমান্ত এলাকায় বাসিন্দাগনের দাবী সীমান্তের চোরাচালান বন্ধ চিহ্নিত চোরাকারবারি,তাদের মদদদাতা ও সহযোগিতাকারীদের আইনের আওতায় আনা হলে চোরাচালান প্রতিরোধ করা সম্ভব। কারন ঐসব চোরাকারবারিরা সীমান্ত এলাকায় চিহ্নিত।

এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, সীমান্তে অর্ধকোটি টাকার মালামাল জব্দ করা হয়েছে। আর চোরাচালান বন্ধ ও চোরাকারবারিদের দমনের জন্য আমাদের পক্ষ থেকে কঠোর নজরদারির পাশাপাশি অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর