1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

উপজেলা প্রসাশনের অভিযানে অবৈধভাবে উত্তোলন পাথর ও বালু জব্দ

মুরাদ হাসান জৈন্তাপুর থেকে
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

সিলেটের জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের অভিযানে মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টায় পরিবেশ ধ্বংস করে টিলা কেটে উত্তোলন পাথর ও বালু জব্দ করা হয়েছে।

জৈন্তাপুর উপজেলার আলুবাগান হেনরী লামিন ক্রাশিং জোনে অভিযানে আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।এ সময় জোনের শেষ প্রান্তে একটি ক্রাশার মিলে টিলা কেটে উত্তোলিত পাথরের স্তুপ দেখতে পান তিনি। পরে ক্রাশার মিলে আস্ত ও ক্রাশিং এর মাধ্যমে পাউডার করে রাখা ২ হাজার ঘনফুট পাথর তিনি জব্দ করেন।

আলুবাগান মোকামবাড়ী এলাকায় জৈন্তাপুর উপজেলার শেষ প্রান্তে খাসি নদী সংলগ্ন এলাকায় বারকি নৌকা দিয়ে নদীর কীনারায় বালু উত্তোলনের সময় পাঁচটি নৌকা ও ২ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, দীর্ঘদিন যাবত নিষেধাজ্ঞা অমান্য করে একটি চক্র টিলার কেটে পাথর উত্তোলন ও ক্রাশিং করে আসছিলো।আজ উক্ত ক্রাশার মিল কর্তৃপক্ষকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এ নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় সহ সকল পাথর জব্দ করা হয়েছে।সেই সাথে বালু উত্তোলনে ব্যবহারীক পাঁচটি নৌকা ও বালু জব্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। তিনি জানান প্রশাসনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর