1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

গণঅভ্যুত্থানের চেতনা পরিপন্থী কোন কাজ জনগণ মানবে না: বাসদ

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে “গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক মতবিনিময় সভা মঙ্গলবার (১২ নভেম্বর) বিকাল ৪টায় দক্ষিণ সুরমার মারকাজ পয়েন্টে অনুষ্ঠিত হয়। স্থানীয় সংগঠক জুয়েল আহমদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা সহ সাধারণ সম্পাদক মনজুর আহমদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর এরশাদ আহমদ, সামছুল আলম প্রমূখ।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে মূল আকাঙ্ক্ষা ছিল শোষণ-বৈষম্যহীন সমাজ নির্মাণ। এরই মধ্যে অন্তবর্তীকালীন সরকারের ৩ মাস পুর্তি হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য এখনও সিন্ডিকেট ব্যবসার অবসান হয়নি। নিত্যপণ্যের দাম লাগামহীন ভাবে বাড়ছে।আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক। বক্তারা বলেন,গণ অভ্যুত্থানের চেতনা পরিপন্থী কোন জনগণ মানবে না।

বক্তারা বলেন, বিগত ১৫ বছর জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নি। বক্তারা সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান।

বক্তারা নিত্যপণ্যের দাম কমানো, শ্রমজীবী মানুষের জন্য রেশনিং চালু, ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান ও হয়রানির বন্ধের আহ্বান জানান।

বক্তারা আগামী ২৪ নভেম্বর বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে জনসভা ও গণমিছিল সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর