1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ড. ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে আসবেন ফিফা সভাপতি

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণ গ্রহণ করে ঢাকা আসছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগ দিবেন তিনি। মঙ্গলবার (১২ নভেম্বর) বিষয়টি প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে নিশ্চিত করা হয়েছে।
আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ-২৯ এর ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন ইনফান্তিনো। প্রধান উপদেষ্টা বিশ্বজুড়ে স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়েও ফিফা প্রেসিডেন্টের সহযোগিতা চেয়েছেন।
এর আগে, ২০১৯ সালে মাত্র ১৫ ঘণ্টার ঝটিকা সফরে বাংলাদেশে আসেন জিয়ান্নি ইনফান্তিনো। সেবার  মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন পরিদর্শন করেন তিনি। সেই সঙ্গে মতবিনিময় করেন তখনকার বাফুফের কার্যনির্বাহী পরিষদের সঙ্গে। এ ছাড়া বাফুফের পক্ষ থেকে ফিফা প্রধানকে দেশীয় জামদানি উপহার দেয়া হয়।
উল্লেখ্য, জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে আগামী ১৪ নভেম্বর তার দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে ড. ইউনূসের।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণ গ্রহণ করে ঢাকা আসছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগ দিবেন তিনি। মঙ্গলবার (১২ নভেম্বর) বিষয়টি প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে নিশ্চিত করা হয়েছে।
আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ-২৯ এর ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন ইনফান্তিনো। প্রধান উপদেষ্টা বিশ্বজুড়ে স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়েও ফিফা প্রেসিডেন্টের সহযোগিতা চেয়েছেন।
এর আগে, ২০১৯ সালে মাত্র ১৫ ঘণ্টার ঝটিকা সফরে বাংলাদেশে আসেন জিয়ান্নি ইনফান্তিনো। সেবার  মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন পরিদর্শন করেন তিনি। সেই সঙ্গে মতবিনিময় করেন তখনকার বাফুফের কার্যনির্বাহী পরিষদের সঙ্গে। এ ছাড়া বাফুফের পক্ষ থেকে ফিফা প্রধানকে দেশীয় জামদানি উপহার দেয়া হয়।
উল্লেখ্য, জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে আগামী ১৪ নভেম্বর তার দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে ড. ইউনূসের।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর