1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ফেঞ্চুগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

সিলেটের ফেঞ্চুগঞ্জে বাস চাপায় জুবায়ের আহমদ জুবা (৩২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ-নয়াবাজার সড়কে মধ্যভাগে ফরিদপুর এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুবায়ের উপজেলার নুরপুর গ্রামের মৃত আকরাম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে মোটরসাইকেলে করে নয়াবাজার এলাকায় যাচ্ছিলেন জুবায়ের। এ সময় মৌলভীবাজারের ভাটেরা থেকে ছেড়ে আসা বিপরীতগামী যাত্রীবাহী বাস (নরসিংদী জ-১১ ০০৯৮ নাঈম পরিবহণ) মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন জুবায়ের। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনায় জুবায়েরের দুই পায়ের হাড় ভেঙে বেরিয়ে যায়। এছাড়া দেহের বিভিন্ন অংশ বাস চাপায় থেঁতলে যায় এবং দেহের অভ্যন্তরে রক্তক্ষরণ হয়ে মারা যান।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার জুবায়ের আহমদ গুরুতর আহত হলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিন্তু ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়েছেন। তবে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

তিনি বলেন, নিহতের পরিবার দুর্ঘটনায় মামলা করবেন না। তারা মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর