1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহিয়া গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে র‍্যাব-১ ও র‍্যাব-৯ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১ এর উত্তরা ক্যাম্প কমান্ডার মেজর আহনাজ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ইয়াহইয়া চৌধুরীর নামে সিলেটের কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য ও হত্যা চেষ্টা মামলা রয়েছে। তাকে উত্তরায় নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।

মেজর আহনাজ আরও বলেন, গ্রেফতার ইয়াহইয়া চৌধুরীকে সিলেটে নিয়ে যাওয়া হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।

উল্লেখ্য, ইয়াহিয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দলটির পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর