1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ইতালিতে সড়ক দুর্ঘটনায় নবীগঞ্জের নাঈম নিহত

নবীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২৮৩ বার পঠিত

ইতালিতে সড়ক দূর্ঘটনায় মিসপাউর রহমান নাঈম (২২) নামে নবীগঞ্জের এক তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহত নাঈমের স্বজনরা।

এর আগে গত ১০ নভেম্বর রবিবার ইতালির স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ট্রাইসেস স্পেসিয়া প্রাদেশিক সড়কে এক দুর্ঘটনায় প্রাণ হারান নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের মিল্লিক গ্রামের সাঈদুর মিয়ার পুত্র মিসপাউর রহমান নাঈম (২২)। এ ঘটনায় গভীরভাবে শোকাহত নাঈমের স্বজন ও স্থানীয়রা।

ইতালির সংবাদমাধ্যম রাই নিউজ আইটি সূত্রে জানা যায়, উল্লিখিত সময়ে নিহত নাঈম স্কুটারযোগে কাজে যাচ্ছিলো। ট্রাইসেস স্পেসিয়া প্রাদেশিক সড়ক লুকুগনানো ক্রীড়া মাঠের কাছে পৌছামাত্র একটি কারের ধাক্কায় একটি বাইসাইকেল ও স্কুটার আরোহী নাঈমসহ দুই বাংলাদেশী তরুণ ছিটকে পড়েন। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মিসপাউর রহমান নাঈম (২২) মৃত্যুবরণ করেন। গুরুতর আহত অবস্থায় অপর যুবককে ট্রাইকেস পানিকো হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিক ঘাতক গাড়ি চালককে আটক করে তার লাইসেন্স বাতিল করা হয়েছে। ঘাতক চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলেও জানা গেছে।

গতকাল মঙ্গলবার ১২ নভেম্বর সন্ধ্যায় নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার চাচা মশিউর রহমান টিটু জানান, প্রায় ৪ মাস আগে নাঈম ভূমধ্যসাগর পথে ইতালি পৌছায়। ইতালিতে একটি সড়ক দুর্ঘটনায় সে মারা গেছে। সরকারের কাছে আমাদের একটাই দাবি আমার ভাতিজার লাশ যাতে বাড়িতে এনে দাফন করতে পারি।

দুই ভাইয়ের মধ্যে নাঈম সবার ছোট।পরিবারকে ভালো রাখার জন্য গিয়েছিল ইতালি। এখন সে লাশ হয়ে গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর