1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ট্রাম্পের কাছে গাজা-লেবাননে যুদ্ধবিরতির দাবি আরব-মার্কিন ভোটারদের

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পের কাছে গাজা ও লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার জন্য তৎপরতা শুরু করার দাবি জানিয়েছেন দেশটির মুসলিম ও আরব বংশোদ্ভূত মার্কিন ভোটাররা।

মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে স্থায়ী হয়েছেন এবং নাগরিকত্ব অর্জন করেছেন— এমন ব্যবসায়ী ও উদ্যোক্তাদের একটি বাণিজ্যিক সংস্থা রয়েছে। সেটির নাম মিনা আমেরিকান চেম্বার অব কমার্স (এমএসিসি)। এমএসিসির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে অবস্থিত।

সম্প্রতি গাজা এবং লেবাননে অবিলম্বের যুদ্ধবিরতি ঘোষণার জন্য ট্রাম্পকে তৎপর হওয়র অনুরোধ করে চিঠি দিয়েছে এমএসসিসি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সেই চিঠিটি পোস্টও করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, “প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ভোট চেয়ে গত ২৬ অক্টোবর লেবানিজ-আমেরিকান ভোটারদের উদ্দেশ্যে চিঠি দিয়েছিলেন আপনি; পুরো আরব-মার্কিন কমিউনিটি সেই চিঠিতে সাড়া দিয়েছে। আর কিছুদিনের মধ্যেই আপনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন।”

“এই নির্বচনে আরব-আমেরিকান ভোটারদের একটি বড় অংশই আপনাকে ভোট দিয়েছে। তারা একান্তভাবে আশা করছে যে গাজা এবং লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার লক্ষ্যে আপনি এবং আপনার নেতৃত্বাধীন প্রশাসন অবিলম্বে প্রভাব বিস্তার করা শুরু করবেন। আমরা বিনয়ের সঙ্গে আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে গত ২৬ অক্টোবর যে খোলা চিঠি আপনি দিয়েছিলেন, তার সঙ্গে আরব-আমেরিকান মুসলিমদের এই আকাঙ্ক্ষা সঙ্গতিপূর্ণ।”

“পরিশেষে আমরা বলতে চাই যে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা থেকে আসা নাগরিক ও ভোটারদের সংক্যা ৩৫ লাখেরও বেশি। তাদের একটি বড় অংশই সুইং স্টেটগুলোতে থাকেন এবং এই ভোটারদের অধিকাংশই আপনাকে ভোট দিয়েছেন। আমাদের আশা, আপনি আপনার এই সমর্থকের ন্যায্য দাবির প্রতি সম্মান জানাবেন।”

ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা টিমের পক্ষ থেকে এ সম্পর্কে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। সূত্র : আনাদোলু এজেন্সি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর