1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটের জৈন্তাপুরে জনগুরুত্বপূর্ণ জায়গা রেখে ফোর-লেন কাজ করার দাবীতে মানববন্ধন

মুরাদ হাসান, জৈন্তাপুর, সিলেট:-
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৩১২ বার পঠিত
সিলেট তামাবিল মহাসড়কের ফোর-লেন উন্নিত করণ প্রকল্প কাজে বাজার এলাকার জনগুরুত্বপুর্ণ স্থাপনা অক্ষত রেখে রাস্তা নির্মাণের দাবী জানানো হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) বিকাল ৩ টায় সিলেট তামাবিল-জাফলং মহাসড়কের ফোর-লেন উন্নিত করণ প্রকল্প কাজে দরবস্ত বাজার এলাকার জনগুরুত্বপুর্ণ স্থাপনা অক্ষত রেখে এবং বিকল্প জায়গা অধিগ্রহণ করার দাবী জানিয়ে স্থানীয় এলাকাবাসি আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন কর্মসুচি’তে বক্তারা বলেন,সিলেট তামাবিল জাফলং মহাসড়কের দরবস্ত বাজার এলাকা জৈন্তাপুর,গোয়াইনঘাট ও কানাইঘাট এই তিন উপজেলার অতি জনগুরুত্বপুর্ণ একটি মিলন স্থল। তিন উপজেলার কেন্দ্রস্থল হিসাবে উত্তর সিলেটের মধ্যে পরিচিত দরবস্ত সেন্ট্রাল এলাকা।
বিষয় বাজার এলাকায় ২ টি মসজিদ,শাহী ঈদগাহ,স্কুল ও খেলার মাঠ সহ অনেক সরকারী-বেসরকারী বহু স্থাপনা রয়েছে।এসব স্থাপনা অক্ষত রেখে এবং বিকল্প জায়গা অধিগ্রহণ করে সিলেট-তামাবিল মহাসড়কের ফোর-লেন উন্নিত করণ প্রকল্পের নিমার্ণ কাজ বাস্তবায়ন করার দাবি জানানো হয়।
এতে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার,বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলা শাখার আমীর গোলাম কিবরিয়া,, প্রবীণ মুরব্বি মাস্টার এনায়েত উল্লাহ,সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন লিটু, মাস্টার আতাউর রহমান,আব্দুল মালিক,জমিয়ত নেতা মাওলানা কবির আহমদ,দরবস্ত বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তাজুল ইসলাম, ইউপি সদস্য হাজী বশির উদ্দিন,আব্দুর রকিব, মুদছির আহমদ, দরবস্ত তরুন সংঘের সভাপতি নজরুল ইসলাম, ব্যবসায়ী নূরুল আমিন, নাছির উদ্দিন, হাফিজ জয়নাল আবেদীন ডালিম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
মানববন্ধনে এলাকার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়, দরবস্ত আল মনসুর মাদ্রাসা ও পাকড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সহ অত্র অঞ্চলের সবর্স্থরের জনগণ অংশ গ্রহন করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর