1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে ত্রিমুখী সংঘর্ষে নিহত- ১, আহত ৩

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৫৭০ বার পঠিত

সিলেট এয়ারপোর্ট সড়কের মালনীছড়া চা বাগানের সামনে সড়ক দুর্ঘটনায় ট্রাক-মোটরসাইকেল ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত তানজিল করিম (১৮) সিলেটের দক্ষিণ সুরমার কুচাই গ্রামের রেজাউল করিম রাজনের ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের  পরিচয় পাওয়া যায়নি।

বুধবার (১৩ নভেম্বর) রাত ১০ টার কিছু পরে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক বলে জানা যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, মোটরসাইকেল চালিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন তানজিল করিম। মালনিছড়া চা বাগানের সামনে তার পাশাপাশি চলছিলো একটি সিএনজিচালিত অটোরিকশা। এসময় বিপরীত দিক থেকে একটি ট্রাকের সঙ্গে প্রথমে মোটরসাইকেলের এবং পরে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকার নিচে পড়ে যান তানজিল এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ আনিসুর রহমান দৈনিক প্রথম সিলেটকে জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মারা যান। আহত হয়েছেন ৩জন ১ জনের অবস্থা আশঙ্কাজনক। ট্রাক চালক আরিফকে আটক করা হয়েছে। ট্রাক, অটোকিরশা ও মোটরসাইকেল আমাদের হেফাজতে রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য  সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর