1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে মধ্যরাতে টাস্কফোর্স ও প্রশাসনের অভিযানে ট্রাক ও বালু জব্দ

মুরাদ হাসান, জৈন্তাপুর, সিলেট:-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৩৮৬ বার পঠিত
সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও টাস্কফোর্সের যৌথ অভিযানে বালু বোঝাই ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় অভিযানের খবরে সারী নদী-৩ এলাকায় বারকী নৌকা ও খালি ট্রাক ফেলে বালু উত্তোলনের কাজে নিয়োজিত সংশ্লিষ্টরা পালিয়ে যায়।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত আনুমানিক ১টায় সারী নদী লালাখাল পয়েন্টে অভিযানে আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে গভীর রাতে সারী-৩ এলাকায় বালু উত্তোলন করে ট্রাক লোডের সময় একটি ট্রাক ( সিলেট মেট্রো-ড-১১-০০৬২) বালু বোঝাই অবস্থায় আটক করা হয়। এ সময় বালুর মাঠে আরো বেশ কিছু ট্রাক বালু উত্তোলনের অপেক্ষায় ছিলো।
এ সময় টাস্কফোর্সের অভিযানে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী সহ বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অন্তর্ভুক্ত লালাখাল বিওপির বিজিবি সদস্য ও জৈন্তাপুর মডেল থানার পুলিশ ফোর্স অভিযানে অংশ নেয়।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, বার বার অভিযান ও মনিটরিং করা সত্ত্বে ও একটি কুচক্রী মহল বালু উত্তোলন করে আসছে।খবর পেয়ে গভীর রাতে ট্রাক সহ বালু আটক করা হয়েছে।সেই সাথে যে যে ট্রাক বালু লোডের জন্য অপেক্ষমান ছিলো সেগুলোর তথ্য নাম্বার সংগ্রহ করে আনা হয়েছে।তিনি এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে নিশ্চিত করেছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর