1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নারীদের কর্মঘণ্টা কমানোর আহবান: ড. শফিকুর রহমান

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৪২ বার পঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,  বাংলাদেশে নারীদের বাদ দিয়ে কিছু হবে না। নারীরা আত্মমর্যাদার সঙ্গে পূর্ণ নিরাপত্তা নিয়ে কাজ করবে। একজন পুরুষ কর্মস্থলে ৮ ঘণ্টা কাজ করলে নারীদের জন্য তা ৬ ঘণ্টা করা উচিত, যাতে কাজের পাশাপাশি তারা তাদের পরিবার গঠন ও সন্তানের যত্ন নিতে পারে।
বুধবার (১৩ নভেম্বর) লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ (বিবিসিসিআই) এর কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
বিবিসিসিআই-এর প্রেসিডেন্ট রফিক হায়দাররের সভাপতিত্বে ও ডিরেক্টর জেনারেল সলিসিটর দেওয়ান মাহদীর পরিচালনায় মতবিনিময় অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির বলেন, আমরা তারুণ্য সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে তরুণরাই সাহসের সঙ্গে আপোষহীনভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে।
বাংলাদেশের সঙ্গে অনেকেই ‘গরীবের বউ সবার ভাবি’র মত আচরণ করছে উল্লেখ করে তিনি বলেন, আমরা কারও ভাবি হব না, এই স্টিগ্মা থেকে আমরা দেশকে বের করে নিয়ে আসতে চাই।
জামায়াত কেমন বাংলাদেশ চায়, এমন এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না। বাংলাদেশ বাংলাদেশের মত হবে।
সংখ্যালগুদের বিষয়ে জামায়াত আমির বলেন, আমরা দেশে সংখ্যালগু আর সংখ্যাগুরু হিসেবে কাউকে বিবেচনা করবো না। আমরা সবাই বাংলাদেশি। সবাই মিলে আমরা একটি ইউনাইটেড বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে প্রত্যেক ধর্মের অনুসারীরা নিশ্চিন্তে তাদের ধর্ম কর্ম করে যাবে। তিনি দেশ গড়তে ‘Right man in right place’ নীতি অনুসরণ করতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান।
মাওলানা সিরাজুল ইসলামের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ’র সাবেক প্রেসিডেন্ট শাহগির বখত ফারুক, সাবেক প্রেসিডেন্ট ডক্টর ওয়ালী তসর উদ্দিন, লন্ডন-বাংলা প্রেসক্লাব এর ফাউন্ডার প্রেসিডেন্ট মহিব চৌধুরী, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল এর চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান, জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বাকার মোল্লা, সিলেট মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারী সিরাজুল ইসলাম শাহীন, বিবিসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট আবুল হায়াৎ নুরুজ্জামান, ফাইন্যান্স ডিরেক্টর হেলাল খান, বিবিসিসিআই’র লন্ডন রিজিওন এর প্রেসিডেন্ট মনির আহমেদ, বিবিসিসিআই’র মেম্বারশিপ ডিরেক্টর আব্দুল মুনিম, সাবেক মেয়র কাউন্সিলর জাহাঙ্গীর হক, দা সানরাইজ টুডের সম্পাদক সাংবাদিক এনাম চৌধুরী, ব্যবসায়ী আব্দুল কাদির।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর