1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মাধবপুরে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

মাধবপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৭০ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুরে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: শাহিন আলম রিপনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে মাধবপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন তালুকদার স্বাক্ষরিত এক দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জানা যায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাধবপুর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক মো: শাহীন আলম রিপনকে ৩নং বহরা ইউনিয়ন শাখার সভাপতি পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সে বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের আব্দুল মালেক মধু মিয়ার ছেলে।

হবিগঞ্জ জেলা বিএনপির নির্দেশে মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল এবং সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু এ বহিষ্কারাদেশ কার্যকর করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর