1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে সাবেক কাউন্সিলর মতিউর রহমান গ্রেফতার

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পঠিত

সিলেট সিটি কর্পোরেশনের ৪২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মতিউর রহমানকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯।

বুধবার (১৩ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে এসএমপি মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মতিউর রহমান (৫০) দক্ষিণ সুরমার শ্রীরামপুর এলাকার মৃত নশিদ আলীর পুত্র।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

র‍্যাব জানায়, গ্রেফতার মতিউর রহমানের বিরুদ্ধে গত ২৭ অক্টোবর সিলেট কোতোয়ালী মডেল থানায় বিস্ফোরক ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা (নং ৩৪ (১০)’২৪) রয়েছে। ওই মামলায় পলাতক ছিলেন তিনি।

গ্রেফতারকৃত আসামীকে এসএমপি সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়েছে র‍্যাব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর