1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে ছাগলে গাছের পাতা খাওয়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষ

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

ছাগলে গাছের পাতা খাওয়া নিয়ে দুইপক্ষের দন্দ্বের জের ধরে শামছুন্নাহার বেগম (৩২) নামে নারী খুনের অভিযোগ ওঠেছে। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামে বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গ্রামের সোনা মিয়ার মেয়ে নুরুন্নেছা বেগমের ছাগল পাশের বাড়ির চাচাতো ভাই জনিক মিয়ার কদম গাছের পাতা খেয়ে ফেলে। এ নিয়ে বুধবার রাতে দুইপক্ষে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি হয়। প্রতিপক্ষের লোকজন শামছুন্নাহার বেগমের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় শামছুন্নাহারের বোন আক্তারুন্নেছা, মমতাজ বেগম ও নুরুন্নেছা ও বোন জামাতা রাজিব মিয়া আহত হন। আহতদের প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দোয়ারাবাজার থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, কদম গাছের পাতা ছাগলে খাওয়াকে কেন্দ্র করে নিজেদের মধ্যে মারামারিতে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর