1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

সুনামগঞ্জে ছাত্র সমন্বয়ক দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২৩১ বার পঠিত

সুনামগঞ্জে ছাত্র সমন্বয়ক দুই গ্রুপের মধ্যে কমিটিতে স্থান পাওয়া আহ্বায়ক (ইমনদ্দোজা) গ্রুপ এবং কমিটিতে স্থান না পাওয়া (ইয়াকুব) গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় গ্রুপের পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা ও কমিটিতে স্থান পাওয়া শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ জন্য সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা শিল্পকলা প্রাঙ্গনে একত্রিত হন। এ সময় কমিটিতে স্থান না পাওয়া বঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটি থেকে বাদ পড়া শিক্ষার্থী তানভীর বলেন, আমরা যারা প্রথম থেকে আন্দোলনে ছিলাম তাদেরকে বাদ দিয়ে বৈষম্যবিরোধী কমিটি গঠন করা হয়েছে। এটা সত্যি দুঃখজনক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার কমিটির আহ্বায়ক ইমন দ্দোজা আহমদ বলেন, কমিটি গঠন নিয়ে তাদের কোনো অভিযোগ থাকলে তারা কেন্দ্রে যোগাযোগ করুক। আজকে আমাদের সভায় কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। আমি আইনি পদক্ষেপ নিব৷

সুনামগঞ্জ সদর থানার ওসি নাজমুল হক বলেন, কমিটি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মাঝে দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর