1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

সুনামগঞ্জে নিখোঁজের ৯ দিন পর দুই তরুণী ঢাকা থেকে উদ্ধার

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৭০ বার পঠিত

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা থেকে ৯দিন পূর্বে নিখোঁজ দুই তরুণীকে প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে রাজধানী ঢাকার ডেমরা থেকে উদ্ধার করেছে পুলিশ। তার সম্পর্কে ভাইজি ও ফুফু।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) উদ্ধারকৃত তরুণীদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমানের প্রচেষ্টায় তারা তাদের প্রিয়জনদের ফিরে পেয়েছেন।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েক মাস পূর্বে পরিচয় হয় রাজধানী ঢাকার অনন্যা রায় নামের এক তরুণীর সঙ্গে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের কলেজপড়ুয়া দুই শিক্ষার্থী ছদ্মনাম মরজিনা (১৬) এবং আকলিমা (১৬) সাথে। এই পরিচয়ের সুত্র ধরেই দুই তরুণী গত ৪ নভেম্বর সকাল ১০টায় বাড়ি থেকে কলেজের উদ্দেশ্য বের হয়ে গেলেও ওই দিন আর তারা বাড়ি ফেরেনি নিখোঁজ হয়। আর পরিবারের কেউ তাদের সঙ্গে যোগাযোগ করতেও পারেনি। পরে ১০ নভেম্বর পরিবারের লোকজন মধ্যনগর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করে। পরে মধ্যনগর থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে রাজধানী ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে ১৩ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় ওই নিখোঁজ দুই তরুণীকে উদ্ধার করে।

তরুণীদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের পরিচয় হয় অনন্যা রায়ের সঙ্গে। কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে, তারা কোনো পরিকল্পনা ছাড়াই ঢাকা চলে যায় এবং অনন্যা রায়ের সঙ্গে সাক্ষাৎ করে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান এতথ্য নিশ্চিত করে বলেন, উদ্ধার করার পর বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উদ্ধারকৃত তরুণীদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্তাদের প্রতি নজরদারি রাখার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার করছে কিনা তাও দেখার আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর