1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হজের নিবন্ধন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

চলতি বছর হজ প্রাথমিক নিবন্ধনের সময় আর বাড়ছে না। ৩০ নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে এই সংক্রান্ত চিঠি জারি করা হয়েছে।

হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি ও সংশ্লিষ্টদের চিঠিতে বলা হয়, ২০২৫ সালে হজে গমনের জন্য পূর্ব ঘোষণা অনুসারে চলতি মাসে ৩০ তারিখের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনেচ্ছুরা তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করবেন। প্রাথমিক নিবন্ধনের সময় সরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ-১ ও সাধারণ হজ প্যাকেজ-২ এর যেকোনোটি নির্বাচন করা যাবে। ৩০ নভেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধনের পাশাপাশি প্যাকেজের সম্পূর্ণ টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধনও করা যাবে। তবে ৩০ নভেম্বরের পরে প্রাথমিক নিবন্ধনের কোনো সুযোগ থাকবে না।

চিঠিতে আরও বলা হয়, হজ প্যাকেজ নির্বাচনের পর আর প্যাকেজ পরিবর্তন করা যাবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর