প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৮:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ৬:৪৩ অপরাহ্ণ
জৈন্তাপুরে মাদক ব্যবসায়ীরা বেপরোয়া ২০৮ বোতল মদসহ গ্রেফতার ১

সিলেটের জৈন্তাপুর উপজেলার শিকার খাঁ গ্রাম থেকে বিদেশি মদ সহ একজনকে আটক করছে সিলেট উত্তর গোয়েন্দা পুলিশের একটি টিম।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার শিকার খাঁ গ্রাম থেকে ২০৮ বোতল বিদেশি মদ সহ একজনকে আটক করা হয়েছে।উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিকার খাঁ গ্রামের ইঞ্চান আলির পুত্র মোঃ বিলাল উদ্দিন (২৮)।
সিলেটের সীমান্তবর্তী এলাকা গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও কোম্পানিগঞ্জ দিয়ে প্রতিদিন ভারতীয় পণ্য চোরাই পথে নিয়ে আসছে অসাধু চোরাকারবারি লাইনম্যানদের নেতৃত্বে দেশে আসছে গরু মহিষ অস্ত্র, চিনি ও নাসির ভিড়ি,ফেন্সিডিল বিভিন্ন ব্রান্ডের মদ, ইয়াবাসহ বিভিন্ন পণ্যের আইটেম এতে করে চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীর দৌড়ঝাপ বেড়েই চলেছে।
এ নিয়ে এলাকার সচেতন মহল জানান, ভারতীয় এইসব অবৈধ মাদক দেশে আসাতে এলাকার মানুষ খারাপ রাস্তা বেচে নিয়ে মাদকেরপ্রতি আসক্ত হচ্ছে এতে করে বিজিবি ও স্থানীয় থানা পুলিশ নিরব ভূমিকা পালন করছে। এইসব অবৈধ চোরাচালান ও মাদক প্রবেশে প্রশাসনের যথাযথ ব্যবস্থাগ্রহণের সূ-দৃষ্টি কামনা করেন।
এ দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার শিকার খাঁ গ্রামে অভিযান চালায় বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা টিম।এ সময় আটক হওয়া মাদক কারবারী বিলালের নিজ বাড়ীতে তল্লাশি চালায়।থাকার ঘরে চৌকির নিকট হতে ৯টি সিনথেটিক ব্যাগ হতে মোট ২০৮ বোতল বিদেশি মদ উদ্ধার করে গোয়েন্দা টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া উপ- পরিদর্শক মোঃ মামুনুর রশীদ জানান, আটককৃত মদগুলো ম্যাকডোনাল্স ও কিংফিসার ব্রান্ডের। জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৮ হাজার টাকা সমপরিমাণ।
তিনি আরো বলেন,উক্ত ঘটনায় তিনি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জৈন্তাপুর মডেল থানার একজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আটক আসামিকে জৈন্তাপুর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল বাশার জানান,আটককৃত আসামিকে শুক্রবার পুলিশ পাহারায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.