1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ঢাকায় বড় জমায়েত সাদপন্থীদের, নিরাপত্তা জোরদার 

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২০১ বার পঠিত
ঢাকার কাকরাইল মসজিদে প্রবেশ করে সেখানে এবং আশেপাশে অবস্থান নিয়েছেন দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল থেকে সাদপন্থীরা মসজিদে প্রবেশ করতে থাকেন।
আগেই সাদপন্থীরা কাকরাইলের মারকাজ মসজিদে অবস্থান নেওয়ার পূর্ব ঘোষণা দিয়েছিলেন। সে অনুযায়ী সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে জুমার নামাজ আদায়ে কাকরাইল মসজিদের দিকে যেতে থাকেন তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত
তারা ইতোমধ্যে জুমার নামাজ শেষ করেছেন।
সাদপন্থীদের ব্যাপক সমাগমে কাকরাইল মসজিদের আশপাশের রাস্তায় যানচলাচল বন্ধ রয়েছে।পাশাপাশি নিরাপত্তাও জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তার স্বার্থে রমনা ও প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথটি বন্ধ করে দেওয়া হয়েছে।
গত কয়েকদিন ধরে কাকরাইল মসজিদ ও টঙ্গী ইজতেমা ময়দান দখল কেন্দ্র করে তাবলিগ-জামাতের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব তীব্রতর হচ্ছে। দুই পক্ষই পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে। সাদপন্থীরা বলছেন, আজ তাদের অবস্থানে যদি কেউ বাধা দেয় এবং কোনো ঝামেলা হয়, এর দায়ভার মাওলানা জুবায়েরের অনুসারীদের নিতে হবে।
খোঁজ নিয়ে জানা যায়, কাকরাইল মসজিদে নির্ধারিত অবস্থানের সময় শেষ হওয়ায় মাওলানা জুবায়েরের অনুসারীরা সকালে মসজিদের অবস্থান থেকে সরে যান।
ওই এলাকার নিরাপত্তা নিয়ে রমনা জোনের ডিসি গণমাধ্যমে জানান, জুবায়েরপন্থীরা চার সপ্তাহ অবস্থান করেছিলেন। আজ তারা অবস্থান ছেড়ে দিয়েছেন। এখন দুই সপ্তাহ অবস্থান করবেন সাদপন্থীরা।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন কোনো অবনতি না ঘটে, সেজন্য অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আজ শান্তিপূর্ণভাবে বের হয়ে যান জুবায়েরপন্থীরা, তারপর সুশৃঙ্খলভাবে প্রবেশ করেন সাদপন্থীরা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর