1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

রাষ্ট্র সংস্কারে ইসলামী আন্দোলন সার্বিক সহযোগিতা করবে: ডা. রিয়াজ

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলছেন, রাষ্ট্র সংস্কারে ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্তবর্তী সরকারকে সার্বিক সাহযোগিতা করবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একটি সত্যিকারের অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনী ব্যবস্থার সংস্কার জরুরী, না হয় রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে তারাও এককভাবে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করবে। তাই সংস্কার করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে পারলে নাগরিকের নিজেদের ভোটদানের এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও সচেতনতা থাকবে। তবে মৌলিক বিষয়গুলোতে সব রাজনৈতিক দলের সমঝোতা থাকতে হবে তা না হলে সংস্কার চেষ্টা ব্যর্থ হওয়ার অসংখ্য থাকবে। নেতা ও ক্ষমতার পরিবর্তনে দেশের সার্বিক মুক্তি আসবে না, সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আদর্শবান ব্যক্তিদের কাছেই দেশের স্বাধীনতার ও সার্বভৌমত্ব নিরাপদ থাকবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের ১৫নং ওয়ার্ডের উদ্যোগে শুক্রবার (১৫ নভেম্বর) নগরীর সোহবানীঘাট পয়েন্টে নতুন সদস্য সংগ্রহ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

১৫নং ওয়ার্ড সভাপতি ইমরান আহমদ বাবুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের দপ্তর সম্পাদক মোঃ জাবেদ আহমদ, কোতোয়ালি থানা সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সেক্রেটারী মোঃ মনির হোসাইন, ওয়ার্ড সেক্রেটারী সুমন আহমদ সহ থানা ওয়ার্ড নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর