1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আইপিএল নিলামের তালিকায় ১২ বাংলাদেশি ক্রিকেটার

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পঠিত
নভেম্বরের ২৪ ও ২৫ তারিখে সৌদি আরবের জেদ্দা শহরে বসবে ২০২৫ আইপিএলের মেগা নিলাম। এবারের নিলামে উঠছে ৫৭৪ জন ক্রিকেটারের নাম।
যাদের মধ্যে ৩৬৬ জন ভারতীয় এবং বাকি ২০৮ জন বিদেশি ক্রিকেটার। আইপিএল কর্তৃপক্ষ আজ সন্ধ্যায় প্রকাশ করেছে শর্টলিস্টে থাকা ক্রিকেটারদের নাম।
যেখানে বিদেশি ক্রিকেটারদের মধ্যে ১২ জন বাংলাদেশি রয়েছেন। যদিও নাম দিয়েছিলেন ১৩ জন। তালিকায় আছেন আইপিএলে বাংলাদেশের দুই পুরনো মুখ সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। আছেন রিশাদ হোসেন, নাহিদ রানার মতো তরুণ ক্রিকেটারও।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য মোস্তাফিজুর রহমানের (২ কোটি রুপি)। ১ কোটি রুপি ভিত্তিমূল্য থাকছে মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের। আর বাকিদের ভিত্তিমুল্য ৭৫ লাখ রুপি।
এবারের আইপিএলে প্রথমবার দেখা যেতে পারে ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনকে। কারণ ক্যারিয়ারের শেষবেলায় নিলামে নাম লিখিয়েছেন এই ৪২ বছর বয়সী কিংবদন্তি পেসার। সবমিলিয়ে এবার ১০টি ফ্র্যাঞ্চাইজি মোট ২০৪টি স্লট পূরণ করবে, যাদের মধ্যে দল পাবেন ৭০ জন বিদেশি ক্রিকেটার।
আইপিএল নিলামের শর্টলিস্টে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা: মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর