1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আওয়ামী লীগের আমলে সত্য প্রচারে বাধা দেয়া হয়েছে: মাহমুদুর রহমান

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত
ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে সত্য প্রচারে বাধা দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান। তিনি বলেন, পতিত সরকার সাংবাদিকদের ওপর অব্যাহতভাবে চাপ প্রয়োগ করেছে, অপপ্রচারে বাধ্য করেছে। এর সঙ্গে ছিল করপোরেটদের প্রভাব; বাণিজ্যের স্বার্থে তারাও গণমাধ্যমকে স্বাধীন হতে দেয়নি।
শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) ও রংপুর রিপোর্টার্স ক্লাবের যৌথ আয়োজনে ‘বিপ্লবোত্তর বাংলাদেশে কেমন সংবাদমাধ্যম চাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থান প্রকৃত স্বাধীনতা এনেছে, নতুন বাংলাদেশ দিয়েছে। এই স্বাধীনতা কাজে লাগিয়ে সত্য প্রচারে নির্ভীক হতে হবে। করপোরেট প্রভাবমুক্ত হয়ে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অনুসন্ধানী সাংবাদিকতা করতে হবে। অন্যথায় আবারও সংবাদমাধ্যমগুলো ব্যবহার করে নতুন ফ্যাসিবাদ ও দানবের জন্ম হবে।
তিনি আরও বলেন, ‘স্বাধীন সাংবাদিকতা রুখতে ফ্যাসিবাদী সরকার ডিজিটাল আইন, পিতা আইন, তথ্যপ্রযুক্তি আইন ও সাইবার আইনসহ নানা নিপীড়নমূলক আইন তৈরি করেছে। কিন্তু এগুলোর বিরুদ্ধে আজকাল কেউ কথাও বলে না। কালো আইন বানিয়ে পতিত সরকার সত্য প্রচারে বাধা দিত, সাংবাদিকদের গ্রেপ্তার, নির্যাতন ও গুম করত। কিন্তু আর কাউকে সাংবাদিকদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে দানব হতে দেয়া যাবে না।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর