1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

থাইল্যান্ডে রোহিঙ্গা সন্দেহে ৭০ অভিবাসী আটক

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় একটি দ্বীপ থেকে রোহিঙ্গা সন্দেহে অন্তত ৭০ অভিবাসীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কমপক্ষে ৩০ শিশু রয়েছে। শনিবার থাইল্যান্ডের সরকারি কর্মকর্তারা সন্দেহভাজন ওই রোহিঙ্গাদের আটকের তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে রয়টার্স।

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের দক্ষিণ এশিয়া থেকে আসা বিদেশি অনুপ্রবেশকারী হিসেবে মনে করা হয়। এমনকি কয়েক প্রজন্ম ধরে সেখানে বসবাস করে এলেও দেশটিতে তাদের নাগরিকত্বও দেওয়া হয় না। দেশটিতে ব্যাপক নির্যাতন-নিপীড়নের শিকার হন সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমরা।

থাইল্যান্ডের ফ্যাং এনগা প্রদেশের পুলিশের কমান্ডার সোমাকান ফোথিস্রি রয়টার্সকে বলেছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মিয়ানমারের মুসলিম বলে জানিয়েছেন। মালয়েশিয়া অথবা ইন্দোনেশিয়ায় যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের দক্ষিণের একটি দ্বীপের সৈকতে সন্দেহভাজন রোহিঙ্গাদের ওই দলটিকে পাওয়া যায়। এই দলের নারীদের মাথায় হিজাব ছিল।

বছরের পর বছর ধরে, বিশেষ করে অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত যখন সমুদ্র শান্ত থাকে, তখন অনেক রোহিঙ্গা কাঠের নৌকায় চেপে থাইল্যান্ড এবং বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোতে যাওয়ার চেষ্টা করেন। তাদের অনেকের গন্তব্য থাকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও।

ফ্যাং এনগার গভর্নর সুপজ রডরাং না নংখাই রয়টার্সকে বলেছেন, তারা রোহিঙ্গা নাকি মিয়ানমারের বাসিন্দা তা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। তারা এখনও দেশে অবৈধভাবে প্রবেশ করেছে। কর্তৃপক্ষ এই ঘটনা তদন্ত করে দেখছে।

শিশুরা সমাজ উন্নয়ন ও কল্যাণ অধিদপ্তরের তত্ত্বাবধানে থাকবে বলে জানান তিনি। গত মাসে শতাধিক রোহিঙ্গাকে বহনকারী নৌকা ইন্দোনেশিয়ায় পৌঁছায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর