1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশিসহ ৫১ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় দিবাগত রাত ১২টায় সিগাম্বুট এলাকায় স্থানীয় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কুয়ালালামপুরের ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, অভিযানে ১৫৮ জন অভিবাসী কর্মীদের কাগজপত্র পরীক্ষা করে ৫১ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত অভিবাসীদের বয়স ৪৫ বছরের মধ্যে।

গ্রেফতারদের মধ্যে সবচেয়ে বেশি ৪০ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এছাড়া, ৬ জন ইন্দোনেশিয়ান, ৪ জন নেপালি ও একজন পাকিস্তানের নাগরিক রয়েছেন। পরবর্তী আইনি পদক্ষেপ নিতে গ্রেফতার অভিবাসীদের কুয়ালালামপুর ইমিগ্রেশন অফিসে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর