1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ছাতকে শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বি‌ক্ষোভ মি‌ছিল ও মানববন্ধন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত
সুনামগঞ্জের ছাতকে দু ছাত্রকে নির্যাতনের প্রতিবাদে হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিন আহমদ‌ের শাস্তিসহ পদত্যাগের দা‌বি‌তে শিক্ষার্থীরা বি‌ক্ষোভ মি‌ছিল, মানবন্ধন ও সড়ক অব‌রোধ ক‌রে‌ছে। রোববার (১৭ নভেম্বর) সকা‌লে বিদ্যালয় সংলগ্ন ছাতক-সিলেট সড়কে শিক্ষার্থীরা এসব কর্মসূচি পালন করেন। 
এর আগে বিতর্কিত এই শিক্ষককে প্রত্যাহারের দাবীতে প্রধান শিক্ষক বরাবরে একটি লিখিত অভিযোগ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কে অবরোধরত শিক্ষার্থীদের সরিয়ে নেয়। প‌রে প্রতিষ্ঠানের মা‌ঠে শিক্ষার্থীরা মানববন্ধন করে। পরবর্তীতে ছাতক সেনাবাহিনীর ক্যাম্পের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা চালান। এদিকে, শিক্ষার্থীদের মধ্যে এক পক্ষ শিক্ষকের অপসারণ চাইলে ওই বিদ্যালয়ে অপর শিক্ষার্থীরা শিক্ষককে বহাল থাকার দাবি তুলে। প্রায় দেড় ঘন্টা পর পুলিশ, সেনাবাহিনী, উপজেলা মাধ্যমিক শিক্ষম সমিতির সেক্রেটারিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে পরিস্থিতি শান্ত হয়।
জানা যায়, গত বুধবার (১৩ নভেম্বর) বিদ্যালয়ের বারান্দায় গল্প করছিল ৭ম শ্রেনির ছাত্র মাহিন আহমদ ও রবিউল হাসান শাওন। তাৎক্ষনিক ছাত্র দুইজনকে টেনে হেচড়ে ক্লাসে নিয়ে স্টীলের স্কেল ও গাছের ডাল দিয়ে তাদেরকে ব্যাপক মারধর করেন শিক্ষক শাহিন আহমদ। এক পর্যায়ে নিজের পায়ের জুতা দিয়ে ছাত্র দুইজনকে পিটিয়ে আহত করেন তিনি। নির্যাতনে আহত মাহিন আহমদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে পরদিন শিক্ষার্থী মাহিন আহমদের মা, স্থানীয় হাসনাবাদ গ্রামের শাহেদ আলীর স্ত্রী হাছনা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়া অভিযোগটির অনুলিপি জেলা ও উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ছাতক সেনা ক্যাম্প এবং ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে দেওয়া হয়েছে। গত ১৫ নভেম্বর আহত ছাত্র দুইজনকে দেখতে তাদের বাড়িতে যান উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সেক্রেটারি ফজলুল করিম বকুল সহ হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। তারা ছাত্রদের অভিভাবকদের শান্তনা দেন। বিষয়টি নিস্পত্তির জন্য রোববার দুপুরে বিদ্যালয়ে শিক্ষক মন্ডলীদের সমন্বয়ে শেষ করার উদ্যোগ নেন শিক্ষক নেতা। কিন্তু ওইদিন সকালে শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবরোধ করে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর